ধানবাদ: পাঁচ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ ও খুন করার অভিযোগে ঝাড়খণ্ডের ধানবাদ থেকে গ্রেফতার করা হল এক যুবককে।
২১ বছরের অভিযুক্ত যুবক মৃত শিশুর বড় ভাইয়ের বন্ধু এবং প্রতিবেশী। পুলিশ জানিয়েছে, গত শনিবার, শিশুটিকে তার বাবা-মায়ের অনুমতি নিয়ে কাছের একটি বিয়েবাড়ি যায় অভিযুক্ত। কিন্তু, এক ঘণ্টা পর একা ফিরে আসে। মেয়েটি কোথায় তার বাড়ির লোক প্রশ্ন করলে, সে জানায়, বিয়েবাড়ি থেকে সে হারিয়ে গিয়েছে।
সেদিনই, পুলিশের কাছে শিশুটির নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করে পরিবার। পরের দিন অর্থাৎ রবিবার, শিশুর দেহ তার বাড়ি থেকে কিছুটা দূর থেকে উদ্ধার করা হয়। এরপরই, ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। জেরায় সে ধর্ষণ-খুনের কথা স্বীকার করেছে। আদালত তাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।
from home https://ift.tt/2jl73DI
ConversionConversion EmoticonEmoticon