বেঙ্গালুরু: আইপিএলে গতকাল টানটান লড়াইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুম্বই ইন্ডিয়ান্সকে ১৪ রানে হারিয়ে টুর্নামেন্টে তাদের প্লেঅফে যাওয়ার সম্ভাবনা জিইয়ে রেখেছে। অন্যদিকে, আটটি ম্যাচের মধ্যে ছটিতেই হেরে গতবারের চ্যাম্পিয়ন মুম্বইয়ের প্লেঅফে ওঠার সম্ভাবনা কঠিন হয়ে উঠেছে। এম চিন্নাস্বামী স্টে়ডিয়ামে আইপিএলের ৩১ তম ম্যাচে টসে জিতে মুম্বই প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিং করতে নেমে ইনিংসের শুরুটা ঢিমেতালেই করে বিরাট কোহলির দল। প্রথম ৮.৪ ওভারে তারা মাত্র ৬১ রান তোলে। এরইমধ্যেই দুই ওপেনারকে হারায় তারা। এরপর ব্রেন্ডন ম্যাকুলাম (৩৭) এবং কোহলি (৩২) তৃতীয় উইকেট জুটিতে ৬০ রান করেন। তাঁদের ব্যাটিং দেখে মনে হচ্ছিল যে, বড় স্কোরের দিকে এগোচ্ছে বেঙ্গালুরু। কিন্তু এরইমধ্যে মুম্বইকে ম্যাচে ফিরিয়ে আনেন বোলাররা। ১৮ তম ওভারে হার্দিক পান্ডিয়ার অসাধারণ বোলিং করে প্রথম দুটি বলেই মনদীপ সিংহ ও কোহলিতে কুলে নেন। ওই ওভারে মাত্র ২ রান দেন হার্দিক। শেষ বলে ওয়াশিংটন সুন্দরকে ডাগ-আউটে ফেরত পাঠান। শেষ ওভারে ম্যাকক্লিনেঘন ষষ্ঠ বলটি নো করেন। এর খেসারত হিসেবে দুটি বলে ১৩ রান ওঠে। ওই ওভারে কলিন ডি গ্র্যান্ডহোম তিনটি ছক্কার সাহায্যে ২৪ রান দিয়ে দলের স্কোর ১৬৭-তে পৌঁছে দেন। মুম্বইয়ের হয়ে হার্দিক ৩ ওভারে ২৮ রান দিয়ে ৩ উইকেট এবং জসপ্রিত বুমরাহ চার ওভারে ২২ রান দিয়ে একটি উইকেট নেন। রান তাড়া করতে নেমে মুম্বই ৪৭ রানের মধ্যেই চার উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে। খাতাও খুলতে পারেননি অধিনায়ক রোহিত শর্মা ও ইশান কিষাণ। দলের ৮৪ রানের মাথায় রান আউট হয়ে যান জেপি ডুমিনি। সেখান থেকে হার্দিক ও তাঁর দাদা ক্রুণাল পান্ড্য তাঁদের ষষ্ঠ উইকেট জুটিতে ৫৬ রান তোলেন। ক্রুণাল ২৩ রান করে দলের ১৪০ রানের মাথায় আউট হয়ে যান। শেষ দুই ওভারে মুম্বইয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩০ রান। কিন্তু সিরাজ তাঁর স্পেলের শেষ ওভারে মাত্র পাঁচ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন। শেষ ওভারে ২৫ রান দরকার ছিল মুম্বইয়ের। কিন্তু প্রথম বলেই আউট হয়ে যান হার্দিক (৫০)। শেষপর্যন্ত ১৫৩ রান তোলে মুম্বই। বেঙ্গালুরু আট ম্যাচে তিনটিতে জিতে ছয় পয়েন্ট পেল। তালিকায় তারা পঞ্চম স্থানে। অন্যদিকে. আট ম্যাচে ছয়টিতে হেরে চার পয়েন্ট নিয়ে তালিকায় সপ্তম স্থানে মুম্বই। অষ্টম স্থানে দিল্লি ডেয়ার ডেভিলস। বেঙ্গালুরুর কাছে হারের পর প্লে অফে পৌঁছতে গেলে মুম্বইয়ে বাকি সব কটি ম্যাচ জিততে হবে।
from home https://ift.tt/2FyjZP6
from home https://ift.tt/2FyjZP6
ConversionConversion EmoticonEmoticon