সাংবাদিক জ্যোতির্ময় দে হত্যাকাণ্ডের রায় ঘোষণা আজ

<strong>মুম্বই:</strong> সাংবাদিক জ্যোতির্ময় দে হত্যাকাণ্ডের আজ রায় ঘোষণা।  রায় ঘোষণা করবে মহারাষ্ট্রের বিশেষ আদালত। ২০১১ সালে, পাওয়াইয়ে দিনেদুপুরে দুষ্কৃতীদের গুলিতে খুন হন সাংবাদিক জ্যোর্তিময় দে৷ তদন্তে নেমে খুনের ঘটনায় কুখ্যাত গ্যাং স্টার ছোটা রাজন-সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। ইন্দোনেশিয়া থেকে গ্রেফতার করা হয় ছোটা রাজনকে। জে দে ইংরেজি দৈনিক মিড ডে-র সাংবাদিক ছিলেন। মুম্বইয়ের পাওয়াইয়ে তাঁকে  গুলি করে হত্যা করা হয়। খুনের সময় বাইক চালাচ্ছিলেন সাংবাদিক জে দে। সাংবাদিকের ওপর বেশ কিছুক্ষণ নজর রাখার পর তার ওপর গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনার সঙ্গে সঙ্গে তাঁকে ব্যবস্থা করে হীরানন্দানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। এই হত্যাকাণ্ডের পর ঘটনার তদন্তে নামে মুম্বই পুলিশ। তখনই সামনে আসে ছোটা রাজনের নাম। সূত্রের খবর, সেই সময় ছোটা রাজন সন্দেহ করেছিল, দাউদের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে সাংবাদিক জে দে-র। সেইজন্যে তাঁর কাগজে ছোটা রাজনের বিরুদ্ধে তিনি লিখছেন। এছাড়াও ডি কোম্পানিকে সাহায্য করে ওই সাংবাদিক তাকে খুনের ছক কষছে বলেও সন্দেহ করে ছোটা রাজন। প্রসঙ্গত, সেই সময়ই এক বৈঠকের জন্যে ওই সাংবাদিক লন্ডন এবং ফিলিপিন্স গিয়েছিলেন, এবং তিনি আন্ডারওয়ার্ল্ড নিয়ে একটি বইও লিখছিলেন। জে দে-র লেখা অন্যতম বিখ্যাত বই হল জিরো ডায়াল। যে সময় ওই সংবাদিককে হত্যা করা হয়, সেই সময় তিনি ছোটা রাজনকে নিয়ে তাঁর বইটি লিখছিলেন।  তারপরই ২০১১ সালে প্রকাশ্যে গুলি চালিয়ে হত্যা করা হয় সাংবাদিক জে দে-কে।    

from home https://ift.tt/2rfbCmr
Previous
Next Post »